চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বর্ণিল ভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব ১৪৩২ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে পহেলা বৈশাখের আলোচনা সভা, পান্তা ভাত খাওনো, এসো হে বৈশাখ এসো, এসো, এর মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আনন্দ শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি, পালকি, জেলে, মাঝি সহ বিভিন্ন পনেষাজীর প্রতিকী। বর্ষবরণ উৎসবে বিশেষ আকর্ষণ ছিল লাঠি খেলা, গম্ভীরা গান, সাপ খেলা।
একইভাবে জেলার বিভিন্ন উপজেলাগুলোতে জাকজমক পরিবেশে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী বলেন, নতুন বছরের প্রথম দিন, ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে সবাই মিলে নাচ-গান শোভাযাত্রা, আনন্দ-উৎসব, হরেক রকম খাবার ও বাহারি সাজে বাঙ্গালী জাতি বৈশাখকে বরণ করে নেয়।
অপরদিকে শিবগঞ্জ উপজেলার স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন পেশাজীবী মানুষ দিবসটি পালন করে।
