চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে আনীত ২০২২ সালের মিথ্যা বিস্ফোরক মামলায় আত্ম সমর্পণ করে জামিন চাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক ১৫ সেপ্টেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিবাদে আইনজীবী সমিতির সদস্য, বিএনপি, যুবদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোর্ট চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে। পরে জেলা জজের হস্তক্ষেপে বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস, আব্দুস সালাম ও জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিপের জামিন মন্জুর করা হয়।
এসময় আগামী এক সপ্তাহের মধ্যে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদককে অপসারন করে সাধারণ জনগণ যাতে সঠিক বিচার পায় এমন দাবি জানানো হয়।
