চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ এপ্রিল পৃথক অভিযানে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত এবং এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত দুইজন আসামি কে গ্রেফতার করা হয়েছে।

সমাজ দেশ জাতিকে ধ্বংস করার মারণাস্ত্র মাদকের ভয়াবহতা সৃষ্টি করার লক্ষ্যে মাদক কারবারিরা নানা কৌশল অবলম্বন করে আসছে। আইন শৃংখলা বাহিনীর চোখকে আড়াল করে যুব সমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অর্থশালী হচ্ছে। এক সময় মাদক কারবারিরা অবৈধ সম্পদের ঝনঝনাতি বিভিন্নভাবে সমাজে প্রধান্য লাভ করার চেষ্টা চালাচ্ছে। কেউ কেউ কোন রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে আবার কেউবা ফেসবুক সমাজ সেবক হয়ে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৮ এপ্রিল রাত আট ঘটিকায় এবং সাড়ে নয় ঘটিকায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানিহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক লাভাঙ্গা গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে শহিদুল ইসলাম আরিফ (৩২) এবং সোনামসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিয়াপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ আক্কাশ আলী (৪০) কে গ্রেফতার করে

গ্রেফতারকৃত আসামীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

সংশ্লিষ্ট সংবাদ