চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন স্বারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি পুজামন্ডবে ৫৯ বিজিবির সাথে পুজা উদযাপন পরিচালনা কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়। শনিবার ২৮ সেপ্টেম্বর সকালে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, সাহাবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজামুল হক রানা সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জ ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে সকল পূজা মন্ডপে বিজেপি আইনী সহায়তা দেবে।সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম উদযাপনে যাতে কোন ধরনের অসুবিধা না হয় ৫৯ বিজিবি সার্বক্ষণিক পাশে থাকবে। এবং প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত বিজেপি পুলিশ র্্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূর্ণ সহযোগিতা করে যাবে।
এসময় ৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বালিয়াদিঘি পূজা উদযাপন পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
