সোনামসজিদ স্থলবন্দরে ইলিশ মাছ সহ ট্রাক জব্দ

প্রকাশকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর আইসিপিত দিয়ে পাচারকালে ভারতীয় ট্রাক সহ ১৭.৬০০ কেজি ইলিশ মাছ এবং ট্রাক চালককে আটক করা হয়।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর আনুমানিক পৌনে ১০ ঘটিকার সময় সোনামসজিদ আইসিপি দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা ভারতে গমনকৃত খালি ট্রাকসমূহ তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।

তল্লাশির সময় ভারতীয় খালী ট্রাক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রাক্কালে আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যরা ১টি বক্সের ভিতর থেকে ১৭.৬০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। এসময় ট্রাক সহ মালদা জেলার ইংলিশ বাজার থানায় কাঞ্চান্টার টিয়ামাটি গ্রামের রঞ্জিৎ মন্ডলের ছেলে অলক মন্ডলকে আটক করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলার দায়ের করে ট্রাক চালককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ

সংশ্লিষ্ট সংবাদ