চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকমুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মাদককে না বলি, শক্ত হাতে কলম ধরি, সুশীল সমাজ গড়ে তুলি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গড়ে উঠুক আলোকিত সমাজ এমন চিন্তা চেতনা নিয়ে চালিয়ে যাচ্ছে অভিযান এই অধিদপ্তরের সদস্যরা।
কিন্তু যুব সমাজকে ধ্বংসের জন্য একটি স্বার্থান্বেষী মহল সারাদেশে মাদকের বিস্তার ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত আছে। তাঁরা নিজ স্বার্থ হাসিলের জন্যই যুবসমাজকে ব্যবহার করে আসছে। ফলে আজ সমাজের অবক্ষয়। যুবক সমাজ আজ বিপথে ধাবিত হয়েছে। মাদকের সাথে সম্পৃক্ত হয়ে তাঁরা জড়িয়ে পড়ছে নানা অপকর্মের সাথে।
ধর্ষণ ইফটিজিং রাহাজানি এমন কোন কিছুতেই তাঁদের বাধেনা । কারণ তাঁরা স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেছে । স্বার্থান্বেষী মহলের এই অপচেষ্টাকে নস্যাৎ করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফলে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিনিয়তই সফল অভিযান পরিচালনা করে আসছে।
তাঁরই ধারাবাহিকতায়, চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা থানার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে বাবুপুর গ্রামের মোহবুল হকের ছেলে মো: মোজাম্মেল হককে ১৫ কজি ও মো: তহরুলের ছেলে মঈন আলীকে ১ কেজি গাঁজা সহ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
