চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে ককটেল উদ্ধার

প্রকাশকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদলের সাথে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার করা হয়। শনিবার ৫ অক্টোবর দুপুর ১২ ঘটিকার সময় এই অভিযান পরিচালনা করা হয়।

মাতৃভূমির এক ইঞ্চি মাটিও যেন শত্রুর দখলে না যায়। মা মাটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে আসছে। স্ত্রী সন্তানের মায়া টুকু ও যেন দায়িত্ব পালনে পিছু পা হতে দেয় না সীমান্ত রক্ষীদের। দেশ মাতৃকায় যাতে কোন জঙ্গি আস্তানা গড়ে না উঠে, কোন অরাজকতা সৃষ্টি না হয়, তথা দেশের অক্ষুন্ন রাখতে সদা সজাদ দৃষ্টিতে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

ধারাবাহিকতায় বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ফলশ্রুতিতে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওদুদ বিনোদন পার্কের পিছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রেখেছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বিস্ফোরক বিশেষজ্ঞ একটি প্লাষ্টিকের বালতির মধ্য থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করে উদ্ধারকৃত ককটেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন

সর্বশেষ

সংশ্লিষ্ট সংবাদ