চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রাম থেকে ভারতীয় অবৈধ মোবাইল ও মোটরসাইকেল সহ দুই চরাকারবারিকে গ্রেফতার করেছে ৫৩ বিজিবির টহল দল।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর দুপুরে শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ৪২টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল সহ শাহজাহানপুর গ্রামের মোঃ তোজাম্মেল হকের ছেলে নাম মোঃ নাফিরুল্লাহ এবং মোঃ মনিরুল ইসলামের ছেলে ফয়সালকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করে তাঁদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
