কানসাট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কানসাট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন পর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর স্কুলের সভাকক্ষে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্ব এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সভায় স্কুলের সার্বিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে অভিভাবকগণ গঠনমূলক বক্তব্য তুলে ধরেন।

এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল ওয়াহাব, দ্বিজেন্দ্রনাথ, মোঃ বাবুল হোসেন, মোঃ সাদিকুল ইসলাম, সাংবাদিক মোঃ সেতাউর রহমান, শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, টমাস আলী, আরমানী বেগমসহ আরও অনেকে।

কানসাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ, ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অভিভাবকদের পরামর্শমূলক বক্তব্যকে স্বাগত জানিয়ে, মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী অভিভাবক, শিক্ষার্থী সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

সংশ্লিষ্ট সংবাদ