সোনামসজিদ স্থলবন্দরে ২৪ ক্যারেট সোনা সহ আটক এক

প্রকাশকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বহনের সময় ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ (২৪ ক্যারেট) সহ পাসপোর্টধারী আজিম খান নামে এক চোরাকারবারীকে আটক করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

গোপন সূত্রের ভিত্তিতে ৩ অক্টোবর দুপুরে তাঁকে আটক করা হয়েছে। সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে এমন সঠিক তথ্যের ভিত্তিতে অভিযাটি সফলভাবে শেষ হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য ও কাস্টমস সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। এক পর্যায়ে বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর-EG0785687) আজিম খান, পিতা- মৃত সামছুল হক খান, গ্রাম- শেকরনগর, পোষ্ট-শেকরনগর, থানা- সিরাজদীখান এবং জেলা- মুন্সিগঞ্জকে চোরাচালানের উদ্দেশ্যে ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ (২৪ ক্যারেট) ভারতে পাচারের সময় আটক করা হয়। আটককৃত স্বর্ণ জুয়েলারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরীক্ষা করতঃ এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য-১৩ (তের) লক্ষ টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

সংশ্লিষ্ট সংবাদ